Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে প্রচারে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৪: ১৪
নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে প্রচারে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রচারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক। কমনওয়েলথের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এসব কথা জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব জানান।

আখতার আহমেদ বলেন, ‘‘কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। তিনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমাদের প্রস্তুতি এবং আমাদের অগ্রগতি, আমাদের প্রাসঙ্গিক বিষয়গুলো। সেগুলো সম্পর্কে ওনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আমাদের নির্বাচন সামগ্রী, মেটোরিয়াল রিকোয়ার ফর ভোটিং প্রিয়রড, আমাদের ওভারসিজ ভোটার যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং...সেটা প্রসেসটা চলছে। আমরা আশাবাদী বলেছি, আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে তারা আশাবাদ করেছেন।’’

ইসি সচিব বলেন, “আইসিপিভির আওতায় দেশের ভেতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের ভোটের সুবিধায় আওতায় আনা হয়েছে। এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। রেফারেন্ডামের (গণভোট) কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে—এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে উনারা বলেছেন যে, এটা আপনাদের একটা চ্যালেঞ্জ। কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি তাতে তারা আশাবাদী।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “মিসইনফরমেশন–ডিসইনফরমেশন– ফেক নিউজ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এ সমস্ত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। আমরা বলেছি, আমাদের প্রস্তুতি আছে এবং আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য সবাইকে জানাচ্ছি। পর্যায়ক্রমে আমরা এটাকে স্কেল আপ করবো—সেটাও জানিয়েছি।”

ইসি সচিব বলেন, “কমনওয়েলথ মহাসচিব বলেছেন, ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট (নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা খুবই গুরুত্বপূর্ণ) এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আমরাও বলেছি যে হ্যাঁ, আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, “অবজারভার যারা বিদেশ থেকে আসবেন— তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি, এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাব। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদের বলেছেন যে উনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টা দেশ। আমরা যদি কোনও সহযোগিতা চাই সেটা উনারা করার জন্য প্রস্তুত আছেন। ইউকে আমাদের সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।”

ইসি সচিব বলেন, “আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে, আমরা সারা দেশকে—তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সে ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গুলোকে সামাল দেবো।”

ইসি কী ধরনের সহযোগিতা করতে চাইবে এবং কমনওয়েলথ কখন-কতজন পর্যবেক্ষক পাঠাবেন জানতে চাইলে সচিব বলেন, “আমরা যেকোনও সহযোগিতা চাইলে তাদের সক্ষমতার ভেতরে তারা আমাদেরকে করবেন। এখন এটা চাওয়ার দায়িত্বটা আমাদের।”

বিষয়: ইসি সচিবনির্বাচননির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনইসি
সর্বশেষ
  • ১

    আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

  • ২

    সুকুমার রায়ের লেখা সবই কি ‘ননসেন্স?

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

  • ৪

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

  • ৫

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

    এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯০৯ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে।

  • হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

    আজ বৃহস্পতিবার ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকায় ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিলের উদ্যোগে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ