Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১১
সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত
সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারিরা। ছবি: চরচা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের (রোববার থেকে মঙ্গলবার) জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রপতি আগামী মঙ্গলবার সিলেটে আসবেন।

আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাদা দলের সিকৃবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল বলেন, “আগামী মঙ্গলবার রাষ্ট্রপতির সিলেট সফরের কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রতি মর্যাদা প্রদর্শনের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সব ধরনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামী বুধবার থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পুনরায় শুরু হবে।”

Advertisement
Advertisement
Advertisement

আন্দোলনকারীরা জানিয়েছেন, সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহতSit-in protest at Sylhet Agricultural University

গত সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে সিকৃবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল, সাদা দল এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

আন্দোলনের ধারাবাহিকতায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

বিষয়: আন্দোলনপদত্যাগস্থগিতসিলেটউপাচার্য
সর্বশেষ
  • ১

    ২৩ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিল ববি

  • ২

    ন্যাশনাল ব্যাংকে টাকা তোলা নিয়ে ক্ষোভ, গ্রাহকরা কি আন্দোলনের পথে?

  • ৩

    আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও অর্থপাচারের অভিযোগ, তদন্ত করবে দুদক

  • ৪

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

  • ৫

    কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

সম্পর্কিত
  • ২৩ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিল ববি

    ২৩ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিল ববি

    ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে অধ্যাপক পদোন্নতির বোর্ড বসা শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাঁধায় পদোন্নতি আটকে যায়। গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় ২৪ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি উত্থাপিত হয়। ওই সভায় ২৩ জনকে পদোন্নতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

  • আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও অর্থপাচারের অভিযোগ, তদন্ত করবে দুদক

    আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও অর্থপাচারের অভিযোগ, তদন্ত করবে দুদক

    সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অর্থপাচার, ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেন সংক্রান্ত নতুন অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ড সফররত ট্রাম্প আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেন। চীনা বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

  • বিকল্প ভেন্যু প্রত্যাখ্যান, টঙ্গীতে পৃথক ইজতেমার দাবি

    বিকল্প ভেন্যু প্রত্যাখ্যান, টঙ্গীতে পৃথক ইজতেমার দাবি

    টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে পৃথকভাবে ইজতেমা আয়োজনে আলাদা তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা। একই সঙ্গে বিকল্প কোনো ভেন্যুতে ইজতেমা আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তারা।