
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে নুরুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ক্যাম্পাস স্টেশনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়ার চেষ্টা করা হলে তিনি পথেই মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।
নিহত নুরুল আমিন বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার বাসিন্দা ছিলেন। চার সন্তানের জনক এই ব্যক্তি বিকেলে চৌধুরীহাট স্টেশন থেকে শাটল ট্রেনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। স্টেশনে নামতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় কয়েকজন শিক্ষার্থী চিৎকার করে চালককে সতর্ক করার চেষ্টা করেছিলেন। তখন দেখা যায়, নুরুল আমিন ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের সরু ফাঁকা জায়গায় পড়ে গেছেন এবং ট্রেনের অর্ধেক অংশ ইতোমধ্যে তাঁর ওপর দিয়ে চলে গেছে। ট্রেন থামার পর উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কয়েকজন মিলে বগিটি সামান্য কাত করে তাঁকে নিচ থেকে বের করেন। এরপর তাকে চবি মেডিকেল সেন্টারে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি স্টেশনসংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দাফনের প্রস্তুতি চলছে।”
চবির চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, “কয়েকজন শিক্ষার্থী ওই ব্যক্তিকে মেডিকেলে নিয়ে এসেছিল। তবে মেডিকেলে আনার আগেই তিনি মারা যান।”

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।