
জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
“আগামী দিনে দেশে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, তার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। জনগণের যখনই প্রয়োজন হবে, আন্দোলনের ডাক তখনই আসবে।”
ময়মনসিংহ সদর উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত রাজিব ইসলাম (২৫) ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ছইতানকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে কয়েকজন ব্যক্তি শম্ভুগঞ্জ থেকে জয় বাংলা বাজারে যাওয়ার কথা বলে রাজিবের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে।
কিছুক্ষণ পর অটোরিকশাটি চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসংলগ্ন চর হরিপুরের নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পেছনে থাকা আরেকটি অটোরিকশাচালক ও যাত্রীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তার আগেই দুর্বৃত্তরা সড়কের পাশে রাজিবের মরদেহ ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাজিবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এক যুগের যাত্রা
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
“আগামী দিনে দেশে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, তার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। জনগণের যখনই প্রয়োজন হবে, আন্দোলনের ডাক তখনই আসবে।”

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্র

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।” আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় নূর মোহাম্মদ শেখ শহীদ হন। মুক্তিযুদ্ধে তার অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।