Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচনে ভারতের পরামর্শ চায় না ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ২১: ৪৬
নির্বাচনে ভারতের পরামর্শ চায় না ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেছেন, এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের মন্তব্য বা উপদেশ গ্রহণযোগ্য নয়। তবে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে অন্য কোনো দেশের পরামর্শ আমরা চাই না।‘’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হলেও তখন ভারত কোনো উদ্বেগ প্রকাশ করেনি। অথচ এখন বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে, এমন সময় হঠাৎ করে পরামর্শ আসছে– যা তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

Advertisement
Advertisement
Advertisement

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এমন একটি পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়ে আসছে, যেখানে নাগরিকরা মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি বলেন, গত ১৫ বছরে সেই পরিবেশ অনুপস্থিত ছিল, যা এখন ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। এর অংশ হিসেবে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় এবং তিন দিন পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তবে তিনি বলেন, মতপার্থক্য থাকলে এ ধরনের তলব ও পাল্টা তলব কূটনীতিতে অস্বাভাবিক নয়।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে নিয়মিত বক্তব্য দিচ্ছেন, যেগুলোর মধ্যে উসকানিমূলক উপাদান রয়েছে। আদালতে দণ্ডিত কোনো ব্যক্তি প্রতিবেশী দেশে অবস্থান করে যদি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন, তাহলে তার বক্তব্য বন্ধের অনুরোধ বা তাকে ফেরত চাওয়া অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, মিশন ঘেরাও কর্মসূচির ঘোষণার কারণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে কলকাতা ও আগরতলায় বাংলাদেশের মিশনের সামনে অনুরূপ কর্মসূচি এবং আগরতলায় হামলার ঘটনাও ঘটেছিল।

বিষয়: নির্বাচনপররাষ্ট্র মন্ত্রণালয়ভারতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনতৌহিদ হোসেনঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।