
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর মুগদার মান্ডা এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে বাহিনীটি জানিয়েছে, তার নাম মোকাররম এবং তিনি একজন সৌদি প্রবাসী ছিলেন। মূলত পরকীয়া প্রেমিকা ও তার বান্ধবীর নির্মম নৃশংসতার শিকার হয়ে তাকে জীবন হারাতে হয়েছে। ঘটনার মূল আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩।
আজ সোমবার বিকেল ৩টায় শাহজাহানপুরের র্যাব-৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী মোকাররমকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয় এবং পরে নৃশংসভাবে হত্যা করা হয়। অপরাধ ঢাকতে হত্যাকারীরা তার মরদেহ কেটে আট টুকরো করে পলিথিনে ভরে মান্ডার একাধিক এলাকার ময়লার স্তূপে ফেলে দেয়। এ ছাড়া আসামিরা ভুক্তভোগীর পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে, গতকাল রোববার বিকেলে মুগদা মান্ডার এক বাসভবনের বেজমেন্ট থেকে প্রথমে সাতটি খণ্ডের দেহটি উদ্ধার করা হয়। তখন মাথাটি নিখোঁজ থাকলেও পরে পাশের ময়লার স্তূপ থেকে সেটি উদ্ধার করে পুলিশ।
মরদেহটি পচাগলা অবস্থায় ছিল। স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে এই বীভৎস হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহের খণ্ডিতাংশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার লোভ এবং পরকীয়ার জেরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।