Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বরিশালে বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৮: ২৫
বরিশালে বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ

বকেয়া বেতনসহ সব পাওনা পরিশোধ, বন্ধ কারখানা পুনরায় চালু এবং চাকরির নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিকরা।

Advertisement

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশালের দপদপিয়া এলাকায় অবস্থিত অলিম্পিক সিমেন্ট কারখানার প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপাতলী এলাকায় পৌছে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সরদার।

এসময় শ্রমিক নেতারা আগামী ২০ জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া পাওনা পরিশোধ না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, “অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধ হওয়ার পর আজ আন্দোলনের এক মাস পূর্ণ হলো। গত এক মাস ধরে শত শত শ্রমিক কারখানার ভেতরে অবস্থান করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এখন পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি।”

Advertisement
Advertisement
Advertisement

মনীষা চক্রবর্তী আরও বলেন, “টানা এক মাস ধরে অনেক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। বেতন না পাওয়ায় অনেকের সংসার চালানো, সন্তানদের লেখাপড়ার খরচ বহন এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। অথচ শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে মালিকপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে এখন আর শ্রমিকদের দাবি আদায়ে কঠোর আন্দোলন ছাড়া বিকল্প নেই।”

অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সরদার বলেন, “এক মাস ধরে পেটে পাথর বেঁধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু মালিক পক্ষ কোনো কিছুই ভ্রুক্ষেপ করছে না। তাই আমাদের কঠোর আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই।”

সেলিম সরদার আরও বলেন, “আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ২০ জুলাইয়ের মধ্যে চাকরি সংক্রান্ত সব পাওনা বুঝিয়ে দেওয়া না হলে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিষয়: আন্দোলনবরিশালবিক্ষোভসমাবেশশ্রমিক
Advertisement
সর্বশেষ
  • ১

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ২

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

  • ৩

    যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

  • ৪

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কী বার্তা দিচ্ছে?

  • ৫

    হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০

সম্পর্কিত
  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

  • নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

    নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আসক।

  • যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

    যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

  • হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০

    হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ শিশু।