Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শান্তিতে নোবেলজয়ী সু চির সাজা কমালেন নতুন প্রেসিডেন্ট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৬: ৩৯
শান্তিতে নোবেলজয়ী সু চির সাজা কমালেন নতুন প্রেসিডেন্ট

মিয়ানমারে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী অং সান সু চিসহ ৪ হাজার কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মিন অং হ্লাইং। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ক্ষমার আওতায় ৪ হাজার ৩৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

Advertisement

রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভির বরাতে আল-জাজিরা জানায়, নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দেশটির বন্দি থাকা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে কারামুক্তি দিলেও সাবেক প্রধানমন্ত্রী অং সান সু চির সাজার মেয়াদ কিছুটা কমিয়ে দিয়েছেন।

নোবেলজয়ী নেত্রী অং সান সু চি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, বর্তমান সাধারণ ক্ষমার আওতায় তার সাজার মেয়াদ এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে। তবে তাকে জেল থেকে সরিয়ে গৃহবন্দী করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে ৪০ বছর করা হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৭৯ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Advertisement
Advertisement
Advertisement

মিয়ানমারে স্বাধীনতা দিবস বা নতুন বছর উপলক্ষে এ ধরণের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। যদিও সরকারের পক্ষ থেকে একে মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবুও দেশটিতে এখনো প্রায় ৩০ হাজার রাজনৈতিক বন্দি আটক রয়েছেন বলে ধারণা করা হয়।

বিষয়: মুক্তিমিয়ানমারপ্রেসিডেন্টজান্তাকারাবন্দী
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।