Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা গ্রহণযোগ্য নয়: তথ্য উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৫: ০৫
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা গ্রহণযোগ্য নয়: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: বাসস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। তবে এ ধরনের হেনস্তা গ্রহণযোগ্য নয়।”

Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজ সকালেই তিনি ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার বিষয়টি জানতে পেরেছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. ইউনূস রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, “ড. ইউনূস ও তার অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে যৌক্তিক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সমালোচনা করা এবং কাউকে প্রকাশ্যে হেনস্তা বা ভয়ভীতি প্রদর্শন করা এক বিষয় নয়।”

Advertisement
Advertisement
Advertisement
বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার আলোচনা চলছে : অর্থমন্ত্রী amir khasru

জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি একধরনের প্রতিশোধপরায়ণতা থেকেই এসব কর্মকাণ্ড ঘটছে। শুধু ড. ইউনূস নন, যুক্তরাষ্ট্রে বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে তিনি জানান।

একইভাবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তি এবং জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়কদের কেউ কেউ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

এ ধরনের কর্মকাণ্ডকে ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে অভিহিত করে জাহেদ উর রহমান বলেন, এসব ঘটনা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারা যদি ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন, তাহলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এসব ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার প্রশ্নে সরকারের কোনো ঘাটতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

বিষয়: নিউইয়র্কতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়উপদেষ্টাহেনস্তাবাংলাদেশআওয়ামী লীগরাজনীতিঅন্তর্বর্তী সরকারড. মুহাম্মদ ইউনূস
Advertisement
সর্বশেষ
  • ১

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত

  • ২

    সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসের যাত্রীসেবায় নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের

  • ৩

    ‘পর্যটনের বড় অংশ রেস্তোরাঁ, কই একদিনও তো ডাকেন নাই’

  • ৪

    রমরমা ডিজিটাল যুগে হাতে লেখা চিঠির উৎসব!

  • ৫

    নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা গ্রহণযোগ্য নয়: তথ্য উপদেষ্টা

সম্পর্কিত
  • বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার আলোচনা চলছে : অর্থমন্ত্রী

    বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার আলোচনা চলছে : অর্থমন্ত্রী

    মূল্যস্ফীতি ও জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণকে বিতর্কিত করতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে।

  • যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত

    যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছের সড়কে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

  • চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ

    চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ

    শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিজ কার্যালয়ে গত ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জন।

  • ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

    ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

    পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।