Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার আলোচনা চলছে : অর্থমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৪: ১৮
বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ নেওয়ার আলোচনা চলছে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

Advertisement

আজ মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদমাধ্যম বাসসে প্রকাশিত এক খবরে এই তথ্য জানা যায়।

অর্থমন্ত্রী বলেন, “এখানে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা একটা আলোচনা। এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া, যা আগামী কয়েক মাস চলবে।”

বিশ্বব্যাংকের প্রতিবেদন: কমবে প্রবৃদ্ধি, বাড়ছে দারিদ্র্য world-bank

অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের সময়ের বিভিন্ন দায়দায়িত্বের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ও মোকাবিলা করতে হচ্ছে। এসব বিষয় বিশ্বব্যাংক অনুধাবন করছে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আমির খসরু জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের গৃহীত নীতির সঙ্গেও সংস্থাটি একমত।

অর্থমন্ত্রী বলেন, “বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী। আমরা যে নীতি গ্রহণ করেছি, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পর আগামী দিনের জন্য যে অর্থনৈতিক কর্মসূচি ও গতিপথ নির্ধারণ করেছি, তার সঙ্গে বিশ্বব্যাংক পুরোপুরি একমত।”

ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের প্রকল্প: বাস্তবায়ন নিয়ে শঙ্কা world-bank

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বিভিন্ন সুপারিশ ও পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশও নিজেদের প্রস্তাব তুলে ধরেছে।

মূল্যস্ফীতি ও জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণকে বিতর্কিত করতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “সরকার বাজেটে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। বাজেটে দেওয়া প্রক্ষেপণগুলো পূরণ করা সম্ভব হবে বলেও সরকার আশা করছে।”

বিষয়: বিশ্বব্যাংকঋণসহায়তাঅর্থমন্ত্রীবাংলাদেশথাইল্যান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসের যাত্রীসেবায় নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের

  • ২

    ‘পর্যটনের বড় অংশ রেস্তোরাঁ, কই একদিনও তো ডাকেন নাই’

  • ৩

    রমরমা ডিজিটাল যুগে হাতে লেখা চিঠির উৎসব!

  • ৪

    নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা গ্রহণযোগ্য নয়: তথ্য উপদেষ্টা

  • ৫

    ‘রাষ্ট্রের দিকে তাকান–রাষ্ট্রটা যেন শুয়ে পড়ছে’

সম্পর্কিত
  • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা গ্রহণযোগ্য নয়: তথ্য উপদেষ্টা

    নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা গ্রহণযোগ্য নয়: তথ্য উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

  • যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত

    যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছের সড়কে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

  • চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ

    চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ

    শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিজ কার্যালয়ে গত ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জন।

  • ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

    ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

    পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।