Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ধর্মীয় বিদ্বেষ ছড়াতে ফেসবুকে টিএমডি হ্যাশট্যাগ: ডিসমিসল্যাব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৮: ৫০
ধর্মীয় বিদ্বেষ ছড়াতে ফেসবুকে টিএমডি হ্যাশট্যাগ: ডিসমিসল্যাব

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে টিএমডি (#TMD) হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী এই হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দিচ্ছেন। ফ্যাক্টচেক, অনুসন্ধান ও গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাবের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

ডিসমিসল্যাব বলছে, গত ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সময়ে একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা ও হত্যার উসকানি ও সরাসরি বিদ্বেষ ছড়ানো অন্তত ৩৯টি পোস্ট পেয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, এই ৩৯টি পোস্ট সুস্পষ্টভাবে বিদ্বেষমূলক। এর বাইরে আরও প্রায় ১৭৮টি পোস্ট পাওয়া গেছে, যেগুলোতে টিএমডি লেখাসহ সাংকেতিক ভাষায় বা দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করে সাম্প্রদায়িক বিদ্বেষের বার্তা ছড়ানো হয়েছে। সংগ্রহ করা প্রতিটি পোস্টই সেই এক সপ্তাহ সময়ের মধ্যে ছড়িয়েছে।

ডিসমিসল্যাব বলছে, সাতটি পোস্টে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ইঙ্গিত করে তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই ‘টিএমডি করে’ দেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ এই দাবির সঙ্গে মালাউন মুক্ত দেশ গড়ার কথা বলেছেন।

Advertisement
Advertisement
Advertisement

একজনের বক্তব্য সরাসরি উদ্ধৃত করেছে ডিসমিসল্যাব।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, একজন সরাসরি বলেছেন, “পাথর নিক্ষেপ করে মারতে হবে মালুদের এটাই শাস্তি,”; “ভারতে যদি মুসলমান মাইরা ফেলায়, আমরা এই দেশের হিন্দু মাইরা ফেলামু। একটাও বাঁচতে দিমু না”, টিএমডির সঙ্গে এমন একটি অডিও শেয়ার করেন অনেকে। বাকিরা ‘মালু’ বা হিন্দু মুক্ত দেশ গড়ার কথা বলছেন অথবা ‘মালাউন’ শব্দ ব্যবহার করে অশ্লীল ভাষায় গালি দিয়েছেন।

ধর্ম, জাতি, বর্ণ বা জাতীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আক্রমণ, অপমান (যেমন মালাউন বলা), হুমকি দেওয়া বা সহিংসতায় উসকানি দেওয়া অথবা দেশ থেকে বের করে দেওয়ার মতো বর্জনমূলক বক্তব্যকে বিদ্বেষমূলক বলে ধরা হয়।

ডিসমিসল্যাব বলছে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে বাংলাদেশে টিএমডি প্রচারণা প্রথম পাওয়া যায় গত বছর। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বহিষ্কৃত সদস্য ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর হওয়া নিয়ে চট্টগ্রামে এক সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে হত্যা করা হয়। এর সঙ্গে ইসকনের সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের নিষিদ্ধ করার দাবি ওঠে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুদিন পরই একাধিক ব্যবহারকারী টিএমডিকে ‘টোটাল মালাউন ডেথ’ হিসেবে লিখে পোস্ট করেন এবং এরপরের মাসেই ‘টোটাল মিষ্টি বিতরণ’ নামের গ্রুপটি তৈরি হয় এবং আরও অনেকে বিদ্বেষমূলক প্রচারণা শুরু করে।

আরও বলা হয়েছে, গতমাসের শেষ দিকে টিএমডি প্রচারণা ফের ছড়াতে শুরু করে। এর পেছনে তিনটি ঘটনা কাজ করেছে- গত ২১ অক্টোবর মধ্যরাতে ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ঘিরে শুরু হওয়া আন্দোলন, গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, এবং গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের অভিযোগ।

বিষয়: ফেসবুক গ্রুপমেসেঞ্জারসোশ্যাল মিডিয়াহিন্দু সম্প্রদায়হত্যাফেসবুকসহিংসতা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।