Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০: ৪৭
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা। ছবি: চরচা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

Advertisement

আজ বুধবার সংগঠনটির সভাপতি ডা. এস.এম. তপু, সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. জামিল আক্তার, কোষাধ্যক্ষ ডা. রাকিবুল ইসলাম এবং নারী বিষয়ক সম্পাদক ডা. তাসনিয়া রিশা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জামের চরম ঘাটতি চলছে। এর পাশাপাশি অতিরিক্ত দর্শনার্থী বা রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বে থাকা আনসার বাহিনীর চরম অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা প্রতিনিয়ত মবের শিকার হচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement

একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোগীর লোকজনের উগ্র আচরণ ও হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে বাধ্য হয়ে সিভিল ড্রেসে ওয়ার্ড ত্যাগ করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এছাড়া হাসপাতালে অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে ইন্টার্ন চিকিৎসকদের চরম হিমশিম খেতে হচ্ছে।”

সিলেটে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যাdeadbody

এসব সমস্যা সমাধানে ইন্টার্ন ডক্টরস সোসাইটি পাঁচ দফা দাবি জানিয়েছে। সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশের নিয়ম কার্যকর করা, রোগী ভর্তির দিন ও পরবর্তী দিন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

এসব দাবি ও বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে এবং দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

অন্যদিকে, এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ চরচাকে বলেন, তারা পরিস্থিতি নিরসনে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে সভা করছেন। পাশাপাশি ওয়ার্ডগুলোতে মিডলেভেল চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন এবং ওয়ার্ডে রোগীদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না বলে তিনি দাবি করেন।

বিষয়: রাজশাহী মেডিকেল কলেজরাজশাহীডাক্তারমবকর্মবিরতি
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনা নগরীতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ২

    আমেরিকার গোমর ফাঁস হয়ে গেছে?

  • ৩

    ‘বিজনেস বললে ভুল হবে, তাদের ছিল লুটতরাজের ব্যবস্থা’

  • ৪

    ভারতে মার্কো রুবিও: রহস্য ঘণীভূত!

  • ৫

    রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

সম্পর্কিত
  • খুলনা নগরীতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    খুলনা নগরীতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    খুলনা নগরীতে সোনাডাঙ্গা মডেল থানার সিএন্ডবি কলোনিতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • সিলেটে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

    সিলেটে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

    সিলেটের কানাইঘাটে শাহাব উদ্দিন (৩২) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শাহাব উদ্দিন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত শাহাব উদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা।

  • ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

    ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি মার্কিন ভিসা বাতিল করেছে তার প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান অব্যাহত থাকার মধ্যেই ভিসা বাতিলের এই তথ্য সামনে এল।

  •  চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী

    স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের দলীয় প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির তিন সাংগঠনিক জেলা এবং অঙ্গ সংগঠনের প্রায় সাড়ে চারশ নেতা-কর্মীর সঙ্গে বৈঠকে এসব বলেন বলে চরচাকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।