Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

প্রশ্নফাঁসের অভিযোগ, ভারতে টেলিগ্রাম ব্লক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭: ৫৬
প্রশ্নফাঁসের অভিযোগ, ভারতে টেলিগ্রাম ব্লক

ভারতে চিকিৎসা শিক্ষায় ভর্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘নিট-ইউজি’ পুনর্নির্ধারণের ঠিক কয়েক দিন আগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ সাময়িকভাবে ব্লক করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পরীক্ষাটিতে বড় ধরনের জালিয়াতি এবং প্রশ্ন ফাঁস চক্রের তৎপরতা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আগামী ২১ জুন লাখো শিক্ষার্থী নতুন করে এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশ নেবেন। এর আগে গত মে মাসে অনুষ্ঠিত হওয়া পরীক্ষাটিতে ব্যাপক জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর তা বাতিল করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ) সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি জানায়, প্রতারক চক্রগুলো পরীক্ষার্থীদের ধোঁকা দিতে সুসংগঠিতভাবে টেলিগ্রাম প্ল্যাটফর্মটি ব্যবহার করছিল।

ভারতের ‘সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ ইতিমধ্যেই এমন অসংখ্য টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ এবং বট বন্ধ করে দিয়েছে, যা সরাসরি জালিয়াতি ও ভুয়া প্রশ্নপত্র বিক্রির বিজ্ঞাপনের সাথে জড়িত ছিল।

Advertisement
Advertisement
Advertisement

তদন্তকারীরা জানান, চক্রের অপারেটরেরা আসন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার নাম করে পরীক্ষার্থী এবং তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি দাবি করছিল। তবে এনটিএ স্পষ্ট করে জানিয়েছে, সুরক্ষিত পরীক্ষা ব্যবস্থার বাইরে কোনো প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই এবং এগুলো সম্পূর্ণ ভুয়া।

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় টেলিগ্রামকে আগামী ২২ জুন (পরীক্ষার পরের দিন) পর্যন্ত ভারতে অ্যাপটির অ্যাক্সেস সীমিত করার নির্দেশ দিয়েছে। একই সাথে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ‘মেসেজ এডিটিং’ (বার্তা সংশোধন) ফিচারটিও নিষ্ক্রিয় রাখতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রশ্ন ফাঁসের ভুয়া প্রমাণ তৈরি এবং জালিয়াতির উদ্দেশ্যে এই ফিচারটি ব্যবহার করা হচ্ছিল।

বিষয়: পরীক্ষাচিকিৎসাচিকিৎসকভারতটেলিগ্রাম
Advertisement
সর্বশেষ
  • ১

    সুনামগঞ্জে নারী শিল্পী থাকায় বাউল গানের আসর বন্ধ

  • ২

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে নিয়োগের নীতিমালা কিছুটা শিথিল হচ্ছে কোন হিসাবে?

  • ৩

    ইশরাকের আয়োজন করে পদত্যাগ বিএনপির জন্য কী বার্তা দিচ্ছে?

  • ৪

    ‘চিটাগং পোর্টে চারটা পলিটিক্যাল পার্টের কামড়াকামড়িতে উন্নয়ন হচ্ছে না’

  • ৫

    সৌদি আরবের অর্থসংকট কতটা তীব্র?

সম্পর্কিত
  • সুনামগঞ্জে নারী শিল্পী থাকায় বাউল গানের আসর বন্ধ

    সুনামগঞ্জে নারী শিল্পী থাকায় বাউল গানের আসর বন্ধ

    সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয়দের আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে পূর্ব ঘোষিত গানের অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে এক প্রবাসীর উদ্যোগে এই গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। জানা গেছে, নারী শিল্পীদের নিয়ে আয়োজনের কারণে এই বাউল গানের অনুষ্ঠানটি বন্ধ হয়।

  • পিএইচপিতে ত্রুটি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

    পিএইচপিতে ত্রুটি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

    বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা কোনো অ্যাকাউন্টে প্রবেশ না করেই সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সতর্কতা জারি করেছে বাংলাদেশ ই-গভার্মেন্ট কম্পিউটার

  • জোট বাঁধছে কওমি ঘরানার ৭ দল, একসঙ্গে করবে স্থানীয় সরকার নির্বাচন

    জোট বাঁধছে কওমি ঘরানার ৭ দল, একসঙ্গে করবে স্থানীয় সরকার নির্বাচন

    কওমিপন্থীদের সাত দল নিয়ে নতুন জোটের উদ্যোগ নিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

  • ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

    ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

    দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।