চরচা প্রতিবেদক

রাজধানীর রামপুরায় টিভি সেন্টার এলাকায় পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে’ গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার মাথায় গুলি লেগেছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার পলাশের বাসায় মিলাদের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
তবে কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। মো. আসাদুজ্জামান জানান, হামলাকারীদের পরিচয় শনাক্ত এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে।