Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২: ১২
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বেশ কয়েকজন বন্দুকধারী এবং এক আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে আধাসামরিক বাহিনীর অন্তত তিন কর্মকর্তাসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টার দিকে পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে ওই হামলার ঘটনা ঘটে।

এমন সময় হামলা চালানো হয়, যখন সপ্তাহের প্রথম কার্যদিবসের সদর দপ্তরের চত্ত্বরে এক সমাবেশে কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমদ সাংবাদিকদের বলেন, “প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী হামলা চালায় একজন। বিস্ফোরণের পর বাকি দুই সন্ত্রাসী ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়।”

Advertisement
Advertisement
Advertisement
যে ব্যক্তির কারণে প্রাণঘাতী সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তানafghan mehsud

তিনি আরও জানান, এই ঘটনায় তিন এফসি সদস্য নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখানে অভিযান চালানো হচ্ছে।

আধাসামরিক বাহিনীর এই সদর দপ্তরটি সামরিক ক্যান্টনমেন্টের কাছাকাছি ও ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত।

বিষয়: পাকিস্তানহামলানিহতবোমা হামলাসেনাবাহিনী
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।