Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগ রাজনৈতিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫১
প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগ রাজনৈতিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন, তা রাজনৈতিক। ভোটার টানতেই তারা এমন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisement

আজ সোমবার বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।”

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালটEC

জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনীর সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড ও প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্য সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ওর্ন ক্যামেরা রাখা হয়েছে। সেই সঙ্গে সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা যাবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়: ভোটারস্বরাষ্ট্র মন্ত্রণালয়জাহাঙ্গীর আলম চৌধুরীনির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ২

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

  • ৩

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

  • ৪

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ৫

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

সম্পর্কিত
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে