Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিচার বহির্ভূত হত্যা-গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি: আইনমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২১: ৪৩
বিচার বহির্ভূত হত্যা-গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল. এল. এম. ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার ইনডেক্সে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা–গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি।

আইনমন্ত্রী বলেন, আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে যাচ্ছি। আগামী দিন বাংলাদেশের মানুষের মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, আল্লাহ যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। বাংলাদেশের মানুষের জানমাল হেফাজতের তৌফিক দান করেন। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আমাদের স্বপ্নের সারথি হিসেবে প্রত্যাশা করছি।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন প্রমুখ। আজকের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এল. এল. এম. ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুলার সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুলার সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন।

বিষয়: রাজধানীবাংলাদেশবিচার ব্যবস্থাঢাকা বিশ্ববিদ্যালয়অধিবেশনমানবাধিকারহত্যাকাণ্ডআইনমন্ত্রীসংসদ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই ঋণ: বিতরণ কমেছে, বেড়েছে খেলাপি

  • ২

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

  • ৩

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

  • ৪

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ৫

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

সম্পর্কিত
  • ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ওপর রাজনৈতিক নিপীড়ন ও রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে তার সঙ্গে অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

  • মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

  • পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

  • ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।