Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্টারমারের পদত্যাগ, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৯: ০৭
স্টারমারের পদত্যাগ, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। গত এক দশকে তিনি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী। বড় ধরনের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ের দুই বছর পর পদত্যাগ করেছেন কিয়ার স্টারমার।

Advertisement
Advertisement
Advertisement

পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের আগে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দেন স্টারমার। এরপর রাজা চার্লসের সরকার গঠনের আহ্বান গ্রহণ করেন বার্নহ্যাম।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত শুক্রবার কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হন বার্নহ্যাম।

Advertisement
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী হিসেবে বার্নহ্যাম দেশকে নতুনভাবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। যাতে জীবনযাত্রার ব্যয় সংকট এবং দুর্বল জনসেবার মতো জনগণের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর ওপর আরও কার্যকরভাবে গুরুত্ব দেওয়া যায়।

‘আমি সর্বোচ্চ চেষ্টা করব’

নতুন প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত ভাষণ শেষে বলেন, “আমি যা কিছু করব, তার কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষের কল্যাণ।”

তিনি আরও বলেন, “আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সবার কাছে আহ্বান, আমার সঙ্গে এগিয়ে চলুন। আসুন, জাতীয় ঐক্য, অভিন্ন লক্ষ্য এবং ইতিবাচক মনোভাবের নতুন চেতনা গড়ে তুলি।”

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহামburnham

ভাষণের শেষাংশে তিনি বলেন, “আসুন, এই মুহূর্তটিকেই সেই সময়ে পরিণত করি, যখন ব্রিটেন আবার নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করবে। যখন আমরা আবার আশা ফিরিয়ে আনব। সবাইকে অনেক ধন্যবাদ।”

এদিকে এখন পর্যন্ত বার্নহ্যামকে ঘিরে ব্যাপক ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহে তিনি আলোচনার কেন্দ্রে আসতেই তাকে নিয়ে নানা মিথ্যা দাবি ছড়িয়ে পড়তে শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয়, বিশেষ উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় তিনি আইনগতভাবে প্রধানমন্ত্রী হতে পারেন না।

তবে এ দাবি সঠিক নয়। প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কোনো আইনে নয়, বরং সাংবিধানিক রীতি-নীতির মাধ্যমে নির্ধারিত হয়। বর্তমান প্রচলিত সাংবিধানিক রীতিতে কোনো ব্যক্তি কীভাবে সংসদে প্রবেশ করেছেন, তা তার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা নয়।

আরেকটি ভুয়া দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বার্নহ্যামের সঙ্গে থাকা লেবার পার্টির এমপিদের ইসলামি পোশাক পরা অবস্থায় দেখানো হয়েছে। পরে জানা যায়, ছবিটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছিল।

বিষয়: প্রধানমন্ত্রীযুক্তরাজ্যব্রিটেনরাজাইউরোপকিয়ার স্টারমারসামাজিক যোগাযোগমাধ্যম
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।