Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৬
ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তর। ছবি: রয়টার্স

ইরানের সংসদীয় মুখপাত্র আব্বাস গুদারজির বলেছেন, পরমাণু অস্ত্র প্রসার চুক্তি (এনপিটি) থেকে ইরানের বেরিয়ে যাবে। পাশাপাশি তারা নিজেদের পারমাণবিক নীতি সংশোধন করে খুবই ‘সহজেই অর্জনযোগ্য’ একটি জায়গায় পৌঁছাতে চায়।

Advertisement
Advertisement
Advertisement

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, গত রোববার দেওয়া বক্তব্যে গুদারজি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ অত্যন্ত মৌলিক। তার মতে, ওয়াশিংটনের সঙ্গে যারা শান্তির কথা বলছেন, তারা মূলত দেশটির কাছে ‘আত্মসমর্পণ’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করাকে প্রতারণা মেনে নেওয়ার শামিল উল্লেখ করে তিনি দাবি করেন। ওয়াশিংটনের ক্ষেত্রে কেবল ‘শক্তির ভাষা ও শক্তির যুক্তি’ কার্যকর হয়।

গুদারজি আরও সতর্ক করে বলেন, ইরানের তথাকথিত ‘প্রতিরোধ ফ্রন্টকে’ দুর্বল করে বা শত্রুপক্ষকে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ দেয়—এমন যেকোনো আলোচনায় অংশ নেওয়া একটি বড় ধরনের ‘কৌশলগত ভুল’ হবে। তিনি জোর দিয়ে বলেন, এনপিটি থেকে প্রত্যাহার এবং পারমাণবিক নীতি পুনরায় বিবেচনা করার সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে বাস্তবায়নযোগ্য, যা যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের সঠিক বার্তা দেবে।

১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা। ইরান এই চুক্তির একটি অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে এর পারমাণবিক কার্যক্রম নজরদারির আওতায় রাখতে বাধ্য।

Advertisement
Advertisement
Advertisement

তবে সংসদের এই কঠোর অবস্থানের বিপরীতে ইরানের প্রশাসনিক দিক থেকে ভিন্ন সুর দেখা গেছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না। তিনি যুক্তি দেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেই চাইত, তবে তারা কখনই এনপিটি চুক্তিতে যোগ দিত না। এই দুই বিপরীতধর্মী বক্তব্য তেহরানের অভ্যন্তরীণ পারমাণবিক কৌশল ও কূটনৈতিক অবস্থানকে ফুটিয়ে তোলে।

বিষয়: ইরানপরমাণু অস্ত্রযুক্তরাষ্ট্রপরমাণুনীতি
সর্বশেষ
  • ১

    ফিনল্যান্ডে থাকি, কিন্তু হৃদয় পড়ে থাকে জন্মভূমির বুকে

  • ২

    ডাকসুর শিক্ষক মূল্যায়ন: কীভাবে দেখছেন শিক্ষক - শিক্ষার্থীরা?

  • ৩

    'চাকুরিচ্যুতদের নিয়োগ পরীক্ষা হয়েছে এস আলমের বারান্দায়'

  • ৪

    জিন্নাহর ছবি টাঙানো গ্রহণযোগ্য নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়

  • ৫

    স্বপ্নের দামে স্বর্গসুখ

সম্পর্কিত
  • জিন্নাহর ছবি টাঙানো গ্রহণযোগ্য নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়

    জিন্নাহর ছবি টাঙানো গ্রহণযোগ্য নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

    প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল আজ সোমবার। তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছে মর্মে সময়ের আবেদন করেন।

  • যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

  • খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩০২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে আরও একজনের। আজ সোমবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ৩০২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৪৬ জন ও বেসরকারি হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন।