Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১১: ০১
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখেরও বেশি টাকা পাওয়া গেছে। দিনব্যাপী গণনা শেষে মসজিদের ইতিহাসে এটিই সর্বোচ্চ পরিমাণ অর্থ হিসেবে গণ্য হয়েছে।

Advertisement

গতকাল শনিবার সকাল ৭টায় দানবাক্স খোলা হয় এবং রাত ৮টায় গণনার কাজ শেষ হয়। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, ১৩টি লোহার দানবাক্স থেকে মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। গণনায় অংশ নেন প্রায় ৫৯০ জন। তাদের মধ্যে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ-সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৮ লাখ টাকা। ছয় মাস পর শনিবার সকালে দানবাক্স খোলার সময় ৪৩ বস্তা ভর্তি নগদ অর্থ ও স্বর্ণ সংগ্রহ করেপাগলা মসজিদ কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

গণনা শেষে সংগৃহীত অর্থ রূপালী ব্যাংকে পাগলা মসজিদের হিসাবে জমা দেওয়া হয়। একই সঙ্গে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে জমা রাখা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, দানবাক্সগুলোর মধ্যে ১০টি স্থায়ী লোহার সিন্দুক এবং তিনটি অস্থায়ী ট্রাঙ্ক রয়েছে। সম্পূর্ণ পূর্ণ হয়ে যাওয়ায় সেগুলো খোলা হয়েছে। বর্তমানে পাগলা মসজিদের মোট তহবিলের পরিমাণ ১১৪ কোটি ১৩ লাখ টাকা।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনাPagla_Masjid

এই কর্মকর্তা বলেন, মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনুদান দেওয়া যাচ্ছে। ওয়েবসাইটের বাংলা সংস্করণও চালু হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ২৪ লাখ ৭৬ হাজার টাকা অনুদান পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

সোহানা নাসরিন জানান, একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মসজিদের নামে সংলগ্ন ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি ইতিমধ্যে কেনা হয়েছে।

নতুন কমপ্লেক্সের নকশা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে মসজিদের বাইরে একটি গণশৌচাগারও নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।

মসজিদের তহবিল থেকে বর্তমানে মাদ্রাসার ১৩০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর ব্যয়, ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ-গ্যাসসহ অন্য ইউটিলিটি বিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

এছাড়া, তহবিলের মুনাফার একটি অংশ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায়ও ব্যয় করা হচ্ছে বলে জানান সোহানা নাসরিন।

বিষয়: কিশোরগঞ্জ সদরমসজিদঅনুদানপাগলা মসজিদকিশোরগঞ্জজেলা প্রশাসকময়মনসিংহ বিভাগ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।