ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।
সামরিক চ্যানেল স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছে আমেরিকা ও চীন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বিভিন্ন সমস্যা সমাধান ও উত্তেজনা কমানো সহজ হবে বলে মনে করেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, “দুই দেশের নেতার বৈঠকের পরে যেকোনো সমস্যা সমাধানে ও উত্তেজনা কমাতে সামরিক চ্যানেল তৈরিতে সম্মত হয়েছে আমেরিকা এবং চীন।”
গত শনিবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পিট হেগসেথ জানান, আগের রাতে চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুন-এর সাথে তার ফোন কলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চীন সরকারের পক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুই দেশের নৌবাহিনী এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সক্রিয় রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, অনিচ্ছাকৃতভাবে উত্তেজনা বৃদ্ধি এড়াতে হটলাইনগুলোই সেরা উপায়। তবে, দুই দেশের মধ্যকার উত্তেজনা যখন বৃদ্ধি পায় তখন এই ধরনের যোগাযোগ অনিয়মিত থেকে যায়।
বিশ্বব্যাংকের সঙ্গে কী চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, কেন গুরুত্বপূর্ণ?
আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের ৬ বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি
ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা
বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সৌদি সরকারের কাছ থেকে আমরা এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।” তিনি জানান, বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানসম্পন্ন শিক্ষা প্রদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে সায়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।