Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
পর্যালোচনা কমিটির সংবাদ সম্মেলন

আদানির সঙ্গে চুক্তি: বছরে ৫ হাজার কোটি টাকা ক্ষতি বাংলাদেশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯: ০১
আদানির সঙ্গে চুক্তি: বছরে ৫ হাজার কোটি টাকা ক্ষতি বাংলাদেশের

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের বছরে ৫ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তারা বলছে, ২৫ বছর মেয়াদী এই চুক্তিতে বাংলাদেশকে বাড়তি ১০ বিলিয়ন ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

Advertisement

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানী চুক্তি পর্যালোচনা কমিটির সংবাদ সম্মেলনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

কমিটি বলছে, গত দেড় দশকে দেশের বিদ্যুৎ খাতে এক ভয়াবহ আর্থিক বিপর্যয় নেমে আসে। ২০০৯ সালে বিপিডিবির বার্ষিক লোকসান ছিল ৫ হাজার ৫০০ কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি টাকায়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের আড়ালে প্রতিযোগিতাহীন চুক্তির ফলে এই খাতে লুটপাটের পরিবেশ তৈরি হয়েছে।

বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে কমিটির সদস্যরা বলেন, জাতীয় স্বার্থের চেয়ে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষাই ছিল এসব চুক্তির মূল লক্ষ্য।

Advertisement
Advertisement
Advertisement

কমিটির সদস্য বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, ভারতের আদানি পাওয়ারের সাথে সম্পাদিত চুক্তিটি দুর্নীতির এক বড় উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই চুক্তিতে বিদ্যুতের দাম স্বাভাবিকের চেয়ে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি ধরা হয়েছে।

মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পরমাণু কেন্দ্রের বিদ্যুৎRuppur Atomic plant

কমিটির বিশ্লেষণ অনুযায়ী, দুর্নীতির উদ্দেশ্যেই ঝাড়খন্ডের কয়লা ব্যবহার করার সুযোগ নেই জেনেও অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি করে ভারতে বিদ্যুৎকেন্দ্র্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল আগের সরকার।

ইউনিভার্সিটি অব লন্ডনের ফ্যাকাল্টি অব ল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধ্যাপক মোশতাক হোসেন খান জানান, আদানি চুক্তির পেছনে দুর্নীতির ‘কংক্রিট’ প্রমাণ পাওয়া গেছে। হুইসেলব্লোয়ারদের মাধ্যমে অর্থ লেনদেনের তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ সফরের তথ্যও মিলেছে। তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রী এবং জ্বালানী মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি নির্দেশে এসব চুক্তি সম্পাদিত হয়েছে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, গত ১৪ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন চার গুণ বাড়লেও বেসরকারি আইপিপিদের বিল বেড়েছে ১১ গুণ। এর মধ্যে ক্যাপাসিটি পেমেন্ট বা বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে টাকা দেওয়ার হার বেড়েছে ২০ গুণ। বর্তমানে জাতীয় গ্রিডের প্রায় ৭ হাজার ৭০০ থেকে ৯ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারযোগ্য নয়, যার জন্য প্রতি বছর প্রায় ০.৯ থেকে ১.৫ বিলিয়ন ডলার দণ্ড দিতে হচ্ছে।

কমিটি বলছে, বিপিডিবিকে দেউলিয়া দশা থেকে বাঁচাতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৮৬ শতাংশ বাড়ানো প্রয়োজন হতে পারে। যেসব চুক্তিতে দুর্নীতির প্রমাণ মিলবে, সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে। এ ছাড়া অন্যান্য উচ্চব্যয়ী চুক্তিগুলো পুনরায় আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে।

বিষয়: চুক্তিগৌতম আদানিআদানিবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।