Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৩: ৫৫
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Advertisement

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা ঘটে। আসিফ আকবর নিজেই গণমাধ্যমের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

ওই ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, ‘‘শনিবার ভোরে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলিasif-akber

জামায়াত নেতা জুবায়ের বলেন, ‘‘রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’’

এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

বিষয়: বাংলাদেশজামায়াতে ইসলামীরাজনীতিসরকারঅপরাধআসিফ আকবর
Advertisement
সর্বশেষ
  • ১

    মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের

  • ২

    আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

  • ৩

    গাজীপুরে সুতার গোডাউনে আগুন

  • ৪

    চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

  • ৫

    এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

সম্পর্কিত
  • মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের

    মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের

    বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির সাম্প্রতিক সংবাদে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

  • গাজীপুরে সুতার গোডাউনে আগুন

    গাজীপুরে সুতার গোডাউনে আগুন

    গাজীপুরে একটি গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

  • চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

    চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

    সর্বশেষ জানা তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদ্‌যাপনে অংশ নিতে চীন সফর করেছিলেন কিম। সে সময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করেন।

  • এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

    এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

    রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গুদামে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় করা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিরোধ মীমাংসা করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।