Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্যাটসম্যানরা হতাশ করলেন, বোলাররা সেমিফাইনালে নিয়ে গেলেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩১
ব্যাটসম্যানরা হতাশ করলেন, বোলাররা সেমিফাইনালে নিয়ে গেলেন
ছবি : এশিয়ান ক্রিকেট কাউন্সিল

চলমান নারী এশিয়া কাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও সেমিফাইনালের টিকিট পেতে বাংলাদেশকে লড়তে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। ব্যাটসম্যানদের অধারাবাহিকতাই ছিল এর মূল কারণ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচেও এক পর্যায়ে জেগেছিল অঘটনের শঙ্কা। তবে আরও একবার ত্রাতা হলেন সেই বোলাররাই। তাতে নিগার সুলতানাদের নিশ্চিত হলো শেষ চারে খেলা।

Advertisement
Advertisement
Advertisement

দুবাইয়ে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩৪ রানে। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, যেখানে তাদের খেলতে হবে এশিয়া কাপের ইতিহাসের সফলতম দল ভারতের বিপক্ষে।

Advertisement
Advertisement
Advertisement

এদিন ব্যাট হাতে ওপেনারদের ব্যর্থতার পর বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে আসে সোবহানা মোস্তারির দ্রুত বিদায়। টানা দুই ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করার পর আমিরাতের বিপক্ষে তিনি করতে পারেন মাত্র ৩ রান। অধিনায়ক নিগার সুলতানা কিছুটা লড়াই করেন ২৩ রানের ইনিংসে।

তবে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। একপ্রান্ত আগলে শারমিন আক্তারই ছিল দলের আশার প্রতীক হয়ে। সপ্তম উইকেটে নাহিদাকে (১৬) নিয়ে গড়েন ৪২ রানের জুটি। আউট হওয়ার আগে শারমিনের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৮ রান।

৭ উইকেটে ১০৩ রানের মামুলি স্কোর নিয়েও ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন বোলাররা। প্রথম ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাতের মেয়েরা।

শেষ পর্যন্ত ২০ ওভার খেলে করতে পারে ৯ উইকেটে মাত্র ৬৯ রান। ১৪ রানে ৩ উইকেট রাবেয়া খানের ঝুলিতে। আর বাঁহাতি স্পিনার নাহিদা ১৮ রানের বিনিময়ে পান ২ উইকেট।

আগামী ১০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

বিষয়: ক্রিকেটএশিয়া কাপবাংলাদেশ ক্রিকেট
সর্বশেষ
  • ১

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ২

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

  • ৩

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

  • ৪

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

  • ৫

    দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা ৮০-এর দশকের ট্রেন্ডের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।”

  • সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট। আজ বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার।

  • দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

    দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

    সিলেট, রাজশাহী ও রংপুর ছাড়া দেশের অন্য পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

  • ইভি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

    ইভি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

    দেশে ব্যবহৃত বা রিকন্ডিশনড ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালের ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সঙ্গে নতুন আমদানি নীতি পুনর্বিবেচনা করে শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত পুরনো ও মানসম্মত