ads

চট্টগ্রামে পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
চট্টগ্রাম। ছবি: চরচা

চট্টগ্রামে পুকুর থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মহানগরীর দামপাড়া পল্টন রোডের বাগমনিরাম সিটি করপোরেশন স্কুলের সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ ইউসুফ (৫২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন চরচাকে বলেন, “৯৯৯ নম্বরে ফোন পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন।”

স্থানীয়দের বরাতে তিনি বলেন, “মোহাম্মদ ইউসুফ কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন এবং তার মৃগিরোগ ছিল বলে জানা গেছে। তিনি রাতে রিকশায় বা মাজারে ঘুমাতেন এবং ওই পুকুরে নিয়মিত গোসল করতেন। হয়তো গোসল করতে নেমে আর উঠতে পারেননি।”

ওসি নুর হোসেন বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”

সম্পর্কিত