Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২০: ১৬
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

শ্রীলঙ্কায় দীর্ঘ কয়েকদিনের টানা ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা, ভূমিধস ও প্রবল দমকা হাওয়ার কারণে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে আজ শনিবার থেকে জরুরি অবস্থা জারি করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলার কার্যক্রম দ্রুততর করা এবং জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি অবস্থা জারির পর পুলিশ সদর দপ্তরে বিশেষ অপারেশন ইউনিট গঠন করা হয়েছে, যা সরাসরি আইজিপির তত্ত্বাবধানে কাজ করবে। জনসাধারণের সহায়তায় আলাদা হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দেশজুড়ে দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে নৌকা, ডাইভিং সরঞ্জামসহ উদ্ধার উপকরণ। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থাকে একীভূত করে যৌথ জরুরি কাঠামো চালু করা হয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বহু মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘরবাড়ি ফেলে যাওয়া মানুষের সম্পদ সুরক্ষায় পুলিশের বিশেষ নজরদারি চলছে।

অন্যদিকে, ভয়াবহ আবহাওয়ার ফলে আন্তর্জাতিক ও স্থানীয় ফ্লাইট বাতিল হওয়ায় অনেক বিদেশি নাগরিক শ্রীলঙ্কায় আটকে পড়েছেন। তাদের সহায়তায় দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগ বিশেষ ভিসা সুবিধা চালু করেছে। ২৮ নভেম্বর বা তার পর যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তাদের ভিসা নবায়নে কোনো অতিরিক্ত জরিমানা বা ফি দিতে হবে না। পর্যটন, ব্যবসা ও আবাসিক ভিসাধারীদের জন্য সাত দিনের বাড়তি সময় দেওয়া হয়েছে। অনলাইনে ভিসা নবায়নের সুযোগও উন্মুক্ত রাখা হয়েছে।

কলম্বো ও আশপাশের এলাকায় পানি ঢুকে পড়ায় অনেক মানুষ নৌকায় করে নিরাপদ স্থানে সরে গেছে। নিম্নাঞ্চলে বন্যার পানি ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।

কর্তৃপক্ষ সতর্কতা জারি করে জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা ও উদ্ধার নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে। সরকার বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি ব্যবস্থাই বহাল থাকবে।

বিষয়: ভূমিধসসরকারবন্যাকলম্বোশ্রীলঙ্কাঝুঁকিপূর্ণ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।