
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে।
তিনি বলেছেন, “আমি বগুড়ার সন্তান। দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার মাটিতে এসে আমি গর্বিত ও আনন্দিত। নাড়ির টানের অনুভূতি বলে বোঝানো অসম্ভব। প্রিয় শেরপুর-ধুনটবাসী, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে।”
উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার বেলা ২টায় শেরপুর পৌর টার্মিনালে আয়োজিত ধুনট-৫ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, “বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজকে বিপুল ভোটে বিজয়ী করে বগুড়ার শক্ত ঘাঁটি হিসেবে দেশবাসীকে জানান দিতে হবে।”
পথসভায় ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ বলেন, “নির্বাচনের পর ইনশাআল্লাহ বিএনপি চেয়ারম্যান দেশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। নির্বাচিত হলে চিকিৎসা ব্যবস্থা উন্নীতকরণ, শেরপুরে ফ্লাইওভার নির্মাণ, ধুনটের নদী ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং আইটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করবো। আপনাদের বিপদে-আপদে সব সময় আমাকে পাশে পাবেন।”
পথসভায় জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ পথসভা শেষ করে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।