Advertisement Banner

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। ছবি: এআই দিয়ে তৈরি

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৮২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২ হাজার ৭২১ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৪ জন।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সন্দেহজনক হামে ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। যেখানে মোট আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৭৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৯ জন।

সম্পর্কিত