
জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণ সুবিধাটি মোট ৯টি সুনির্দিষ্ট পরিষেবার খরচে ব্যবহার করা যাবে।
চরচা ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানা যায়।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভবনটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। সরকারের এক প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ দুজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি সাহায্যের জন্য মানুষের চিৎকার শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত পুরুষ শিক্ষার্থীদের একটি পিজি হোস্টেল ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার হওয়ায় ভবনে থাকা বেশির ভাগ শিক্ষার্থী তাদের কক্ষে ছিলেন। ভবন ধসে পড়ার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারীদের জন্য অপেক্ষা না করে নিজেরাই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কংক্রিটের একটি বড় স্ল্যাবের নিচে একজন আটকে আছেন। কয়েকজন মিলে স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।উদ্ধারকাজে অন্তত ১২টি ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়েছে। একটি এক্সকাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আরও যন্ত্রপাতি ঘটনাস্থলে আনা হচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধারকাজে যুক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ সদস্যদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চলছে।”
ঘটনাস্থলে থাকা স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা সাংবাদিকদের বলেন, “ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করছেন। এতে আরও মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।” তিনি জানান, উদ্ধারকাজ চলছে এবং সবাই আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রার্থনা করছেন।

জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণ সুবিধাটি মোট ৯টি সুনির্দিষ্ট পরিষেবার খরচে ব্যবহার করা যাবে।

বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ ভ্রমণকারীরা আগের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের
কৃষকেরা অভিযোগ করেন, চাষাবাদের ভরা মৌসুমে তারা পর্যাপ্ত সার পাচ্ছেন না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সুপারভাইজার সাজু এবং হেলপার মাহবুব আলম মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে বাসচালক সোহেল