
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আগামী বছর ভারত সফর করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা কেমন চলছে এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “ভালোই এগোচ্ছে। তিনি (মোদি) রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছেন।” খবর পিটিআইয়ের।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘তিনি (মোদি) আমার ভালো বন্ধু। তিনি চান আমি যেন ভারতে যাই। আমি সেখানে যাব।’’
আগামী বছর এই সফর হবে কি না এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “হতে পারে।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পাকিস্তান এবং ভারত আমি তাদের উভয়ের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির মাঝখানে ছিলাম। তারপর তাদের যুদ্ধের খবর পেলাম। সাতটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল, এবং অষ্টমটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। মূলত, আটটি বিমান গুলি করে নামানো হয়েছিল।”
২০২৫ সালে ‘কোয়াড’ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনেই অংশ নিতে পারেন ট্রাম্প। তবে এ সম্মেলন দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”