
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মিয়ানমারের কারাগারে বন্দী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মিয়ানমারের জান্তা পরিচালিত গণমাধ্যমে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মিয়ানমারের সাবেক নেত্রী সু চির ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তার মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে। তার সম্পর্কে অনেক দিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না। তিনি হয়ত মারাও গিয়ে থাকতে পারেন।
মিয়ানমারের জান্তা সরকার পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “অং সান সু চির স্বাস্থ্য ভাল আছে।” তবে তার শারিরীক অবস্থা নিয়ে এর চেয়ে বেশি আর কিছু বলা হয়নি বিবৃতিতে। এমনকি সুচির স্বাস্থ্য ভাল থাকার কোনো প্রমাণও জান্তা সরকার দেয়নি।
সু চি বর্তমানে উসকানি, দুর্নীতি ও নির্বাচনি জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বিভিন্ন মামলায় তার সাজার মোট পরিমাণ ছিল ৩৩ বছর, তবে পরে তা কমিয়ে ২৭ বছর করা হয়েছে।
কিম আরিস মিয়ানমারে জান্তা বাহিনীর আসন্ন নির্বাচনকে প্রত্যাখ্যান করলেও তিনি মনে করেন, এটি তার মায়ের দুর্দশা লাঘবের একটি ছোট সুযোগ তৈরি করতে পারে। আগামী ২৮ ডিসেম্বর থেকে এই নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই সুযোগ ব্যবহার করে জান্তার ওপর চাপ সৃষ্টি এবং তার মায়ের মুক্তির আহ্বান জানান।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”