
আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় প্রকাশকদের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
চরচা ডেস্ক

বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দুর্গাপূজা উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।
রাষ্ট্রপতি বলেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো এবং সেগুলো পরাজিত করাই দুর্গাপূজার মূল বার্তা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও আছে বলে আমার জানা নেই।”
বিশ্বজুড়ে যখন সংঘাত, সহিংসতা ও বিদ্বেষ বিরাজ করছে, তখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।
হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব ন্যায়বিচার, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের মূল্যবোধ তুলে ধরে।
রাষ্ট্রপতি আরও বলেন, এ দেশে বারবার অসুরের আবির্ভাব ঘটেছে, আর বাংলাদেশের মানুষ তাদের পরাজিত করেছে।
রমনা কালীমন্দিরের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করা হয় এবং পরে ১৯৭৩ সালে এটি ভেঙে ফেলা হয়। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলত, তাদের হাতেই এই অপকর্ম হয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে ২০০১ সালে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়।
হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বর্তমানে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।
বেঙ্গল ক্রেডিট কার্ডে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা
ছয় মাসের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, কেন?
আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিল ওয়ালটন

আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় প্রকাশকদের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ
আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিস্তারিত তথ্য জানতে চান।

সংসদ ভবনের সামনে শিক্ষকের মৃত্যু: মুচলেকায় আসামির জামিন
সে সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন।

ঢামেকে চিকিৎসক পরিচয় দেওয়া যুবক আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ডাক্তার না হয়েও চিকিৎসক পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। আজ রোববার দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়।