Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিনা সুদে কৃষিঋণ দেওয়ার পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৮
বিনা সুদে কৃষিঋণ দেওয়ার পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

কৃষকদের বিনা সুদে কৃষিঋণ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘‘কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা আপাতত নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ দেওয়া হচ্ছে।’’

ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ‘‘ব্যাংক আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ গ্রাহকদের ঋণ হিসেবে বিতরণ করে। ওই আমানতের বিপরীতে ব্যাংককে সুদ দিতে হয়। এ কারণে প্রচলিত ব্যবস্থায় গ্রাহকদের সুদহীন ঋণ দেওয়া সম্ভব হয় না।’’

Advertisement
Advertisement
Advertisement

পরে আনিসুর রহমান ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের পৃথক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘‘১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে কৃষিঋণ দেওয়ারও আপাতত কোনো পরিকল্পনা নেই।’’ তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, ‘‘কৃষকদের সহজে ঋণ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে।’’

বিষয়: অর্থমন্ত্রীকৃষকসরকাররাজনীতি
সর্বশেষ
  • ১

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক

  • ২

    বিপুল মার্কিন বন্ড বিক্রির সিদ্ধান্ত নরওয়ের, দুশ্চিন্তায় ওয়াশিংটন

  • ৩

    সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

  • ৪

    দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

  • ৫

    এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে

সম্পর্কিত
  • বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক

    ‎‎‎বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ ভ্রমণকারীরা আগের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

  • সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

    সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের

    কৃষকেরা অভিযোগ করেন, চাষাবাদের ভরা মৌসুমে তারা পর্যাপ্ত সার পাচ্ছেন না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না।

  • দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কংক্রিটের একটি বড় স্ল্যাবের নিচে একজন আটকে আছেন। কয়েকজন মিলে স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

  • এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে

    এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সুপারভাইজার সাজু এবং হেলপার মাহবুব আলম মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে বাসচালক সোহেল