
প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজ কার্যালয়ে প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উনাকে ক্যাম্পাস থেকে বের করে আনা হয়।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্যের সাথে কার্যালয়ে থাকা আরও ১০জনকে এসময় উদ্ধার করা হয় বলে শিক্ষার্থীরা জানান।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম চরচাকে বলেন, “ভিসি স্যারকে কার্যালয় থেকে বের করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”
উপাচার্য বদলের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গতকাল সোমবার সকালে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সাথে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন চুয়েটের নতুন উপার্চায অধ্যাপক শেখ শরীফূল আলম। এসময় তিনি উপার্চার্যের কার্যালয়ে যান।
ধারাবাহিক আন্দোলনে থাকা সাধারণ শিক্ষার্থীরা সোমবার বেলা ১২টার দিকে উপাচার্য ভবনে তালা দেয়। এতে উপাচার্যসহ ১২ জন সেখানে আটকা পড়েন। পরে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে সরিয়ে নেওয়া হয়।
আটকে পড়া উপাচার্য শেখ শরীফুল আলম আজ বেলা সাড়ে ১১টার দিকে চরচাকে বলেন, “আমরা ১১ জন এখানে আটকা আছি। পানি-বিদ্যুৎসহ সব ইউটিলিটি সার্ভিস বন্ধ থাকায় এখানে থাকা বেশিরভাগ লোকজন অসুস্থ বোধ করছেন। ভবনে অবরুদ্ধ থাকাদের মধ্যে একজন রাতে অসুস্থ হয়ে পড়লে উনাকে অ্যাম্বুলেন্সে করে বাইরে নেয়া হয়।”
উপাচার্য বদলের প্রতিবাদে চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবারেও অব্যাহত রয়েছে। এদিনও ক্লাস-পরীক্ষাসহ সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে।
প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত
এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর
আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,২১৩
দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩টি শিশু। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।