Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: হাজিরা দিলেন মন্ত্রী আরিফুল, এমপি বাবর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৫: ৪৮
সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: হাজিরা দিলেন মন্ত্রী আরিফুল, এমপি বাবর

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় সিলেটের আদালতে হাজিরা দিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে তারা স্বশরীরে হাজির হয়ে মামলার শুনানিতে অংশ নেন।

আদালতে হাজির হয়ে এ মামলার আসামি ও বর্তমান সরকারের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “ফোরটিটুতে আমরা জবানবন্দি দিতে আসছি। এই মামলার ন্যায় বিচার হলে আমরা সম্পূর্ণ নির্দোষ হব ইনশাআল্লাহ।”

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিরীন শারমিনকে আদালতে পাঠাল ডিবিSpeaker Shirin

হুইপ জি কে গৌছ দাবি করেন, “এই মামলা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। কেবল আমাদের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে বিএনপিকে দূর্বল করার জন্যই এই সাজানো মামলায় আমাদের আসামির শ্রেণীভুক্ত করা হয়েছিলো।” আদালতে তারা ন্যায়বিচার প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের জনসভা চলাকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলে নিহত ও ২৯ জন আহত হন। তবে অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত।

ওই ঘটনায় পৃথক দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়।

বিষয়: প্রবাসীকল্যাণ মন্ত্রীমামলাআইন–আদালতসিলেটসরকারআওয়ামী লীগমন্ত্রীআদালত
সর্বশেষ
  • ১

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

  • ২

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

  • ৩

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • ৪

    জরুরি ওষুধে নানা কৌশল: কোম্পানি বলে খরচের কথা, গ্রাহককে ভোগায় দাম

  • ৫

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

সম্পর্কিত
  • সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

    সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার রাত পৌনে দশটায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

  • চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা

    জন্মাষ্টমী উপলক্ষে জে এম সেন হলে আগামী শনিবার থেকে অনুষ্ঠিত হবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংর্কীতন।

  • খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

    আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগী দেখানোর কথা বলে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদান করে।

  • বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

    শাহারিয়ার রিফাত আরও জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।