Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঋণের বোঝা বইতে গিয়ে কিডনি বিক্রি, তবুও মুক্তি মেলেনি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৬: ৪৫
ঋণের বোঝা বইতে গিয়ে কিডনি বিক্রি, তবুও মুক্তি মেলেনি
জয়পুরহাটের কালাই থানা। ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মন্টু মিয়া পেশায় দিনমজুর। জয়পুরহাটের কালাই উপজেলায় পরিবার নিয়ে থাকেন। জীবন চালাতে গিয়ে মন্টু মিয়া স্থানীয় মহাজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের চাপে জর্জরিত মন্টু মিয়া যখন দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন তাকে ১০ লাখ টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়। বিনিময়ে তার একটি কিডনি দিতে হবে।চরম আর্থিক সংকট ও ঋণ থেকে মুক্তির আশায় মন্টু মিয়া সেই প্রস্তাবে রাজি হন। কিন্তু মন্টুর ভাগ্য সহায় হয়নি। প্রতারণা বুঝতে পেরে শেষে তিনি আইনের আশ্রয় নেন।আজ শনিবার বার্তা সংস্থা ইউএনবি জানায়, আদালতে দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী, ঢাকার এক নারীর জরুরি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে এবং কিডনি দান করলে তাকে ১০ লাখ টাকা দেওয়া হবে- এমন প্রলোভন দেখিয়ে তাকে রাজি করানো হয়।কিন্তু মন্টুর দাবি, নেপালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কিডনি অপসারণের পর তিনি মাত্র ৫০ হাজার টাকা পেয়েছেন।

Advertisement

মামলার এজাহার অনুযায়ী, দিনমজুরি করে পরিবার চালাতে গিয়ে মন্টু স্থানীয় মহাজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের ভারে জর্জরিত এই সময়ে কয়েকজন দালাল তার সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান- কিডনি বিক্রি করলে তিনি স্থায়ীভাবে ঋণমুক্ত হতে পারবেন। চরম আর্থিক সংকটের কারণে মন্টু তাদের প্রস্তাবে রাজি হন।

অভিযুক্তরা চলতি বছরের জানুয়ারির শুরুতে তার পাসপোর্ট তৈরি করে অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকা দেয়। এরপর তাকে ভারত হয়ে নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কিডনি অপসারণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অস্ত্রোপচারের পর কয়েক দিন নেপালে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার পর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত বাকি নয় লাখ ৫০ হাজার টাকা তাকে দেওয়া হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

মন্টুর অভিযোগ, তিনি বাকি টাকা চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানায়।

স্থানীয়ভাবে সালিস-মীমাংসার মাধ্যমে বিচার না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত কালাই থানাকে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।

মামলায় আটজনের নাম উল্লেখসহ চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বগুড়া, জয়পুরহাট ও নোয়াখালীর কয়েকজন বাসিন্দা রয়েছেন। অভিযোগে তাদের কিডনি কেনাবেচার দালাল চক্রের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে।”

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশে অঙ্গ প্রতিস্থাপন নিয়ন্ত্রণে আইন থাকলেও অবৈধ অঙ্গ পাচার চক্র এখনো সক্রিয় রয়েছে। তারা আর্থিকভাবে অসহায় মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনে রাজি করায়। এসব চক্র প্রায়ই সীমান্ত পেরিয়ে কার্যক্রম পরিচালনা করে। দুর্বল নজরদারি এবং জটিল আন্তঃদেশীয় রুটকে তারা নিজেদের স্বার্থে কাজে লাগায়।

আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা শুধু সংঘবদ্ধ অপরাধের চিত্রই তুলে ধরে না, বরং ঋণের চাপে জর্জরিত দরিদ্র পরিবারের কঠিন বাস্তবতাও সামনে আনে।

জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন বলেন, “অবৈধ অঙ্গ বাণিজ্যের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।”

তিনি বলেন, “যারা মানবদেহের অঙ্গের অবৈধ বাণিজ্যের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে শোষণ করছে, তারা জঘন্য অপরাধ করছে। এই চক্র ভেঙে দিতে আইনের কঠোর প্রয়োগ অত্যন্ত জরুরি।”

বিষয়: ঋণকিডনি পাচারকালাইকিডনিগাইবান্ধাগোবিন্দগঞ্জ
Advertisement
সর্বশেষ
  • ১

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

  • ২

    সৌদি আরবের ধ্বংস চায় আমেরিকা?

  • ৩

    কেন ফ্রান্স প্রতিবাদ, বিক্ষোভে এত উত্তাল?

  • ৪

    চাঁদাবাজি কি শুধু শহরে হয়? গ্রামে হয় না?

  • ৫

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

সম্পর্কিত
  • কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

  • উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরে এক রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. মুজাহিদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ডের

  • পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

    পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।