Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিল বাংলাদেশ-মিয়ানমার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৩: ৫৫
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিল বাংলাদেশ-মিয়ানমার
মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর আলোচনা। ছবি: ইউএনবি

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নৌ যোগাযোগ জোরদার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির ও ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, আমদানি ও রপ্তানি সম্প্রসারণ, সমুদ্র যোগাযোগ উন্নয়ন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

মুক্তাদির বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের ভৌগোলিক নৈকট্য এবং বিদ্যমান সুযোগগুলো কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

Advertisement
Advertisement
Advertisement

খন্দকার আব্দুল মুকতাদির বলেন, “পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংলাপের মাধ্যমে সমাধানের পর বাংলাদেশ ও মিয়ানমার অর্থনৈতিক সম্পর্ককে আরও অর্থবহ ও গতিশীল করতে একসঙ্গে কাজ করবে।”

মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হলে দুই দেশের ব্যবসায়ী ও জনগণ উপকৃত হবে।প্রয়োজনে সীমান্ত বাণিজ্য প্রাথমিকভাবে সীমিত বা অস্থায়ী ভিত্তিতে পুনরায় চালু করা যেতে পারে বলেও প্রস্তাব দেন তিনি।

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলি, হামলাকারীসহ কয়েকজন নিহতmultiple-dead-in-shooting-at-idaho-in-n-out-restaurant-in-us-police-kill-gunman

বৈঠকে কৃষি ও মৎস্যপণ্য, চাল, ওষুধ এবং হিমায়িত খাদ্যপণ্যের বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ (বিজনেস টু বিজনেস বা বি২বি) বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে দেওয়া প্রত্যাবাসন তালিকার যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি ও মাঠপর্যায়ের পরিবেশ অনুকূলে এলে প্রত্যাবাসন এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং এ বিষয়ে কার্যকর ও দৃশ্যমান অগ্রগতির আহ্বান জানানো হয়।

দুই পক্ষ নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ ও যৌথ কমিটির বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়। পাশাপাশি পরবর্তী যৌথ বৈঠক বাংলাদেশে আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক ও নৌ যোগাযোগ স্থাপন এবং এ সংক্রান্ত প্রস্তাবিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, সরাসরি নৌ যোগাযোগ চালু হলে পরিবহন ব্যয় ও সময় কমবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়বে।

দুই দেশই দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বিষয়: মিয়ানমারএলএনজিবাণিজ্যমন্ত্রীরোহিঙ্গা প্রত্যাবাসনরাষ্ট্রদূতবাণিজ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।