Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইতালির পাহাড়ে অদ্ভুত পায়ের ছাপ, কীসের?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭: ১২
ইতালির পাহাড়ে অদ্ভুত পায়ের ছাপ, কীসের?

ইতালির উত্তরাঞ্চলের একটি পাহাড়ে ডাইনোসরের হাজারো পায়ের ছাপ পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ২১ কোটি বছর আগের এই পায়ের ছাপগুলো উত্তর ইতালির স্টেলভিও ন্যাশনাল পার্কে পাওয়া গেছে বলে জানিয়েছে গবেষক দল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

বিজ্ঞানীদের মতে, এসব পায়ের ছাপ ট্রায়াসিক যুগের, যা প্রায় ২৫ কোটি থেকে ২০ কোটি ১০ লাখ বছর আগের সময়কালের। পাথরের গায়ে সারিবদ্ধভাবে থাকা ছাপগুলোতে অনেকগুলোর ব্যাস ৪০ সেন্টিমিটার পর্যন্ত। বেশ কয়েকটিতে আঙুল ও নখের চিহ্নও স্পষ্টভাবে দেখা গেছে।

গবেষকরা ধারণা করছেন, এসব ছাপ এক ধরনের প্রোসরোপড প্রজাতির ডাইনোসরের। এরা ছিল তৃণভোজী, লম্বা গলা ও ছোট মাথার ডাইনোসর, যাদের নখ ছিল ধারালো। প্রোসরোপডরা দৈর্ঘ্যে প্রায় ১০ মিটার পর্যন্ত হতে পারত এবং সাধারণত দুই পায়ে হাঁটলেও বিশ্রামের সময় সামনের পা মাটিতে রাখত– যার প্রমাণ হিসেবে কিছু জায়গায় হাতের ছাপও মিলেছে।

গত বছরের সেপ্টেম্বরে প্রথম এই পায়ের ছাপগুলোর সন্ধান পান আলোকচিত্রী এলিও ডেলা ফেরেরা। তিনি স্টেলভিও ন্যাশনাল পার্কের একটি খাড়া পাহাড়ি দেয়ালে কয়েকশ মিটারজুড়ে ছড়িয়ে থাকা ছাপগুলো দেখতে পান। বিষয়টি পরে বিজ্ঞানীদের নজরে এলে শুরু হয় বিস্তারিত গবেষণা।

Advertisement
Advertisement
Advertisement

মিলানভিত্তিক জীবাশ্মবিদ ক্রিস্তিয়ানো দাল সাসো বলেন, ‘’আমি কখনো ভাবিনি নিজের বসবাস করা এলাকায় এমন একটি বিস্ময়কর আবিষ্কার করব। এই জায়গাটি ডাইনোসরের ইতিহাসের এক বিশাল ভাণ্ডার।‘’

ক্রিস্তিয়ানো দাল সাসো জানান, ছাপগুলো থেকে বোঝা যায়, ডাইনোসররা দলবদ্ধভাবে চলাচল করত এবং কখনো কখনো বৃত্তাকারে জড়ো হতো–আত্মরক্ষার প্রয়োজনে।

গবেষকদের মতে, বর্তমানে যে পাহাড়ি দেয়ালে ছাপগুলো পাওয়া গেছে, ট্রায়াসিক যুগে সেটি ছিল একটি কাদাময় উপকূলীয় সমতল ভূমি। সময়ের সঙ্গে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সেটিই পরিণত হয়েছে আলপস পর্বতমালার অংশে।

এলাকাটি দুর্গম হওয়ায় গবেষণার কাজে ড্রোন ও রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়।

বিষয়: বিজ্ঞানইউরোপইতালিগবেষণাসেন্ট্রাল পার্কবিজ্ঞানীডাইনোসর
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’