Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘তুমি কে আমি কে, ইউরেনিয়াম ইউরেনিয়াম’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৩
‘তুমি কে আমি কে, ইউরেনিয়াম ইউরেনিয়াম’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে আয়োজিত কনসার্টে স্লোগান দিতে গিয়ে শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক জবাবের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার রাতে ‘স্পিরিটস অব জুলাই’ ও ডাকসুর যৌথ আয়োজনে ‘কুয়াশার গান’ নামক ওই কনসার্টে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে মঞ্চে আসেন মোসাদ্দেক। তিনি তখন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তখন উপস্থিত শিক্ষার্থীরা তার বিপরীতে ‘ইউরেনিয়াম’ এবং ‘যুক্তরাজ্যের চাকরি’র মতো স্লোগান দিতে থাকেন।

মোসাদ্দেক যখন ‘কোটা না মেধা’, ‘গোলামি না সংস্কার’ ও ‘আপস না সংগ্রাম’ স্লোগান দেন, শিক্ষার্থীরা পাল্টা স্লোগান দেন ‘কোটা, কোটা’, ‘গোলামি, গোলামি’, ‘আপস, আপস’। আবার একাংশ ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলে বিদ্রুপ করতে থাকেন তাকে।

Advertisement
Advertisement
Advertisement

‘তুমি কে, আমি কে’ স্লোগানের উত্তরে শিক্ষার্থীরা তীর্যক স্লোগান দেয় ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের আলোচিত স্লোগান ‘দিয়েছি তো রক্ত’- এর জবাবেও বলতে শোনা যায় ‘আরও দেব ইউরেনিয়াম’।

বর্তমান সময়ের বিভিন্ন প্রাসঙ্গিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে ইঙ্গিত করেই শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শাকসু নির্বাচনে প্রচারণার সময় বাড়লSUST

এদিকে, এই কনসার্টে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন কর্মকাণ্ডে ডাকসুর মতো একটি দায়িত্বশীল সংগঠনের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এই ঘটনা নিয়ে তাদরে মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের তামাকজাত পণ্যের প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) ধারা ৫(খ) বলছে, তামাকজাত দ্রব্য কিনতে প্রলুব্ধ করে, এমন কোনো কাজ করাই নিষিদ্ধ। বিনা মূল্যে বিতরণ কিংবা স্বল্প মূল্যে বিক্রিও এর আওতাতেই পড়ে। ধারা ৫(গ) অনুযায়ী, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বা এর ব্যবহার উৎসাহিত করার উদ্দেশ্যে কোনো দান, পুরস্কার, বৃত্তি প্রদান বা কোনো অনুষ্ঠানের ব্যয়ভার বহনও অপরাধ।

বিষয়: ডাকসুকনসার্টঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়বিতর্কসমালোচনা
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।