
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এবার প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে তিনি বিবিসির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা সম্ভবত আগামী সপ্তাহের যেকোনো সময় তাদের বিরুদ্ধে ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা করব।” তিনি বলেন, “আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো বদলে দিয়েছে।”
এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান নির্বাহী ডেবোরা টারনেস পদত্যাগ করেন।
বিবিসির অভ্যন্তরীণ এক হুইসেলব্লোয়ারের বরাত দিয়ে গত ৩ নভেম্বরের প্রতিবেদনে টেলিগ্রাফ জানায়, বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ এমনভাবে সম্পাদনা করেছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে প্রচারিত প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পকে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের উদ্দেশে বলছেন, ‘আমরা ক্যাপিটলে যাব এবং শেষ পর্যন্ত লড়ব।’ অথচ প্রকৃত ভাষণে তিনি বলেন, ‘আমরা ক্যাপিটলে যাব, শান্তিপূর্ণভাবে ও দেশপ্রেমিকের মতো আমাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে।’

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন