Advertisement

খিলগাঁওয়ে খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

খিলগাঁওয়ে খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে খিলগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সকাল ১১টার দিকে শান্তিপুর কালভার্ট রোডের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি খালে পড়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম মোজাফফর আহমদ চৌধুরী লেনিন, বয়স ৫১ বছর। তিনি দক্ষিণ খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেলিম চৌধুরী।

Advertisement

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।