Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৫: ৫৭
৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনের পানি নামার পর সংস্কার শেষে আজ বেলা সোয়া ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পযর্টক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া অংশ অতিক্রম করে।

Advertisement

পূর্ব রেলের ডিটিও ফারহান মাহমুদ চরচাকে বলেন, সুন্নিয়া মাদ্রাসা অংশে ট্রেন লাইনের ওপর জমে থাকা পানির স্তর কমে আসায় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বেলা ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর কিছু সময় পর সেটি ষোলশহর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়ে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, ছবিতে দেখুন2. Rain in Dhaka city_reuters

এর আগে, বেলা ১১টার দিকে পূর্ব রেলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন পানি জমে থাকা রেললাইনের ওই অংশ পরিদর্শন করেন।

কয়েকদিনের টানা বৃষ্টিপাতের মধ্যে গত মঙ্গলবারে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরমধ্যে ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া অংশে লাইনের ওপর পানি জমে যাওয়ায় ঢাকা থেকে আসা আন্তনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস আটকা পড়ে। পরে ট্রেনটিকে ষোলশহর স্টেশনে আনা হয়। লাইনের ওপর বয়ে চলা পানির স্তর না কমায় ট্রেনটিকে ওইদিন রাত ৯টায় চট্টগ্রাম রেল স্টেশনে ফিরিয়ে এনে যাত্রা বাতিল করা হয়। পরদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

পর্যটক এক্সপ্রেস ছাড়াও ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস নামে অপর একটি আন্তনগর ট্রেনও চলাচল করে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘প্রবাল এক্সপ্রেস’ ও ‘সৈকত এক্সপ্রেস’ নামে অপর দুটি ট্রেনও চলাচল করে।

বিষয়: কক্সবাজারবাংলাদেশবাংলাদেশ রেলওয়েট্রেনচট্টগ্রামরেলওয়ে
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।