Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিরাপদ খাদ্য আইনে আগস্টে ৫০ মামলা, ১ কোটি টাকা জরিমানা আদায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫০
নিরাপদ খাদ্য আইনে আগস্টে ৫০ মামলা, ১ কোটি টাকা জরিমানা আদায়
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোগো। ছবি: ইউএনবি

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে আগস্ট মাসে সারা দেশে ৫৯টি অভিযান পরিচালনা করে ৫০টি মামলা দায়ের করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এসব অভিযানে মোট ১ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ১ হাজার ১৯৮টি খাদ্যস্থাপনা মনিটরিং এবং ১৩টি রপ্তানিযোগ্য পণ্যের স্বাস্থ্যসনদ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি আজ সোমবার সংস্থাটির প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, আগস্ট মাসে ঢাকা মহানগর এলাকায় ২৫টি অভিযানে ১০ লাখ টাকা জরিমানা ও ১০টি মামলা করা হয়। ঢাকা মহানগরের বাইরে দেশের বিভিন্ন জেলায় ২৯টি অভিযানে ৪৮ লাখ টাকা জরিমানা ও ৩১টি মামলা করা হয়েছে।

এ ছাড়া, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪২ লাখ টাকা জরিমানা এবং ৯টি মামলা দায়ের করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ টাকা জরিমানা এবং সাতটি মামলা করা হয়েছে।

এ সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। বাধ্যতামূলক নিবন্ধন না করে প্রতিষ্ঠান পরিচালনা, নকল পণ্য উৎপাদন, পচা-বাসি খাবার বিক্রি এবং ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনটি মামলা দায়ের করা হয়।

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশbfsa-logo-gdfg

অন্যদিকে, ওই সাত দিনে চট্টগ্রাম, সিলেট ও লক্ষ্মীপুর জেলায় চারটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উৎপাদনস্থলে তেলাপোকা-ছারপোকার বিচরণ, অনুমোদনহীন ঘি ও রং ব্যবহার, কাচ্চুরি থেরিতে কেওড়াজল ব্যবহার, পণ্যে লেবেল না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং পোড়া তেল ব্যবহারের মতো অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএফএসএ বলেছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগের পাশাপাশি সারা দেশে খাদ্যস্থাপনা মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ১৩৭টি খাদ্যস্থাপনায় মনিটরিং করা হয়।

মনিটরিংয়ের মাধ্যমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণের বিষয়টি তদারকি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিষয়: হোটেল–রেস্তোরাঁঅস্বাস্থ্যকরবিএসটিআইখাদ্যট্রেড লাইসেন্সবিএফএসএজরিমানানিত্যপণ্যপরিবেশস্বাস্থ্যখাদ্য নিরাপত্তা
সর্বশেষ
  • ১

    রাজশাহীতে সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

  • ২

    সম্পত্তি হস্তান্তর বিল: কী আছে নতুন আইনে

  • ৩

    ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে: শাহে আলম

  • ৪

    আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, আহত ৬৬৪

  • ৫

    জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত

সম্পর্কিত
  • রাজশাহীতে সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

    রাজশাহীতে সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

    রাজশাহীতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিতকরণ ও খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকেরা। এতে ঢাকা-রাজশাহী রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল ১০টার দিকে প্রায় তিন শতাধিক কৃষক একজোট হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

  • ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে: শাহে আলম

    ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে: শাহে আলম

    বৈধপথে প্রতিবছর ইতালিতে ১০ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়া

  • আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, আহত ৬৬৪

    আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, আহত ৬৬৪

    আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন বলে তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আজ সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) আগস্ট মাসের সড়ক দুর্ঘটনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত

    জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত

    চব্বিশের জুলাই আন্দোলন নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন। বরখাস্ত হওয়া শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক।