Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রুপালি পর্দা থেকে পর্দার আড়ালে কেন গিয়েছিলেন সুচিত্রা সেন?

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২২: ৪৮
রুপালি পর্দা থেকে পর্দার আড়ালে কেন গিয়েছিলেন সুচিত্রা সেন?

যখন বেঁচে ছিলেন, তখনই তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি। সেই কিংবদন্তিকে আরও সমৃদ্ধ করে তার ‘স্বেচ্ছা নির্বাসন’। হ্যাঁ, বলছি মহানায়িকা সুচিত্রা সেনের কথা। জীবনের শেষ তিরিশটি বছর তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। কেউ তাকে বলেনি তা করতে, ক্যামেরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি–তবুও তিনি বেছে নিয়েছিলেন একাকিত্বের জীবন।

Advertisement

আমরা দেখেছি, চিত্রনায়িকাদের বয়স বেড়ে গেলে তারা বড়বোন, মা কিংবা শাশুড়ির চরিত্রে অভিনয় করেন। সুচিত্রা তা করেননি। তার বয়স যখন ৪৪, তখন তিনি ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘আন্ধি’ সিনেমায় সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করেন। সেখানে তিনি মেকআপ নিয়ে বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার কয়েক বছর পরই তিনি সিনেমা থেকে অবসরই নিলেন না–সবার সামনে আসাও ছাড়লেন।

তিনি কেন যে নিজেকে জনপরিসর থেকে গুটিয়ে নিয়েছিলেন–তা আজও এক রহস্য। অনেকে মনে করেন, তিনি আসলে চাননি তার বার্ধক্যের ছবি প্রচার হোক। তিনি চেয়েছিলেন চিরচেনা চিত্রনায়িকা সুচিত্রার ছবিই অটুট থাকুক ভক্তদের স্মৃতিতে।

তবে অনেকের মতে, সুচিত্রা সেন এক ধরনের ‘নির্বাসন ব্রত’ পালন করতেন। দিবানাথ সেনের সঙ্গে অনানুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের পর তিনি মেয়ে মুনমুনকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন। নিজেকে সঁপে দেন রামকৃষ্ণ পরমহংসের ভক্তিতে। তিনি ১৯৭৩ সালে রামকৃষ্ণ মিশনের স্বামী বীরেশ্বরানন্দর কাছে দীক্ষা নিয়েছিলেন। সুচিত্রার ঠাকুরঘর জুড়ে ছিল রামকৃষ্ণের ছবি। তার বিছানায় মাথার কাছে থাকত ‘শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত’। সবার অজান্তে স্বামী অভয়ানন্দ–ভরত মহারাজের কাছে প্রায়ই যেতেন সুচিত্রা। বেলুড় মঠের স্বামী সুবেদানন্দ জানিয়েছেন, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করতেন এ মহানায়িকা। জপ-ধ্যান-পূজায় কাটাতেন প্রতিটি দিন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত সুচিত্রার সঙ্গে বেলুড় মঠের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

Advertisement
Advertisement
Advertisement
ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারে সুচিত্রা
ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারে সুচিত্রা

১৯৭৮ সালে মুক্তি পায় সুচিত্রা সেন অভিনীত শেষ সিনেমা ‘প্রণয় পাশা’। ছবিটি চলেনি। এর মানে কিন্তু এ নয় যে, তার একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল। ‘প্রণয় পাশা’র আগের সিনেমাই তো ব্লকবাস্টার। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির নাম ‘দত্তা’, সুচিত্রার সঙ্গে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারও আগে ১৯৭৫ সালে মুক্তি পায় বাংলা সিনেমা ‘প্রিয় বান্ধবী’ এবং হিন্দি সিনেমা ‘আন্ধি’, দুটোই সুপারহিট। এমন হয়–অনেক সময় অভিনয়শিল্পী যখন দেখেন একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে, তখন তিনি কাজ ছেড়ে দেন, অনেক সময় পরিচালক-প্রযোজকরাও আর ফ্লপ নায়ক-নায়িকাকে নিয়ে কাজ করার ঝুঁকি নিতে চান না। ১৯৫১ সালে উত্তম কুমার যে কারণে সিনেমা ছেড়ে দিতে চেয়েছিলেন, সুচিত্রার ক্ষেত্রে একদমই তা নয়।

তারপরও তিনি সিনেমাকে চিরদিনের জন্য ছাড়লেন। লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শেষ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সুচিত্রা ছুটে গিয়েছিলেন সেই গুরু ভরত মহারাজের কাছে। গুরু নাকি তাকে বলেছিলেন, ‘মা, লোভ কোরো না’। ওই পরামর্শই সুচিত্রাকে পুরোপুরি বদলে দেয়। তখন থেকেই লোভ ত্যাগ করে নিজেকে ঘরবন্দি করে ফেলেন।

তথ্যসূত্র

  • সুচিত্রা সেন: উত্তরণ ও অন্তরাল – রঞ্জন বন্দ্যোপাধ্যায়
  • আমার বন্ধু সুচিত্রা সেন - অমিতাভ চৌধুরী
  • দ্য ওয়াল ডটইন, ১৭ জানুয়ারি ২০২৪
  • আনন্দলোক: সুচিত্র সেন সংখ্যা, ২৭ জানুয়ারি ২০১৪
বিষয়: সুচিত্রা সেনফিল্মফেয়ারসিনেমাচিত্রনায়িকা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।