Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১: ৪৮
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলি এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার রাতে দুর্বৃত্তরা শাখা কার্যালয়ে আগুন দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ২টার দিকে ব্যাংকের নিরাপত্তাকর্মীরা আগুনের ধোঁয়া দেখে বিষয়টি টের পান। পরে স্থানীয়দের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের আগেই আগুন বেশিরভাগ নিভে যায়, ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. কালিম উদ্দিন জানান, আগুন নেভানোর পর দেখা যায় ব্যাংকের একটি জানালার কাঁচ ভাঙা ছিল। ভেতরে কাঠের টুকরো ও দুটি বোতলের ঢাকনা পাওয়া যায়। তার ধারণা, দুর্বৃত্তরা ভাঙা জানালা দিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।

Advertisement
Advertisement
Advertisement

অগ্নিকাণ্ডে অফিসের তিনটি সিলিং ফ্যান, একটি শেলফ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি নাশকতা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

বিষয়: ব্রাহ্মণবাড়িয়াআগুন
পুলিশ
অগ্নিকাণ্ড
গ্রামীণ ব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

  • ২

    ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

  • ৩

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

  • ৪

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ৫

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

সম্পর্কিত
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

  • এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।