Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়ার ঋণ পরিশোধে আরও সময় পেল বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২২: ০৫
রাশিয়ার ঋণ পরিশোধে আরও সময় পেল বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরুর সময়সীমা দেড় বছর পিছিয়ে দিয়েছে রাশিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম কিস্তির অর্থ পরিশোধ করতে হবে ২০২৮ সালের ১৫ সেপ্টেম্বর থেকে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন।

রাষ্ট্রদূত বলেন, চলতি বছরের জুলাই মাসে আন্তঃসরকারি ঋণচুক্তি (আইজিসিএ) সংশোধনের পর উভয় দেশ নতুন ঋণ পরিশোধ সূচিতে একমত হয়। রাশিয়া ও বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় অনুমোদিত সংশোধিত প্রোটোকলের মাধ্যমে মূল ঋণ পরিশোধ শুরুর সময় আনুষ্ঠানিকভাবে ১৮ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ কমিশনিংয়ের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত নির্মাণ ও স্থাপন কাজের পাশাপাশি স্টার্ট-আপ, সমন্বয় কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার বাধ্যতামূলক পরিদর্শন একসঙ্গে সম্পন্ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিশনিং সম্পন্ন করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরের মধ্যেই বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রথম মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে, যা প্রকল্পটির একটি বড় মাইলফলক হবে।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলেক্সান্ডার খোজিন বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত তিন বছর ধরে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য লেনদেন দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি রয়েছে। জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য, শ্রম অভিবাসন ও শিক্ষা খাতে ভবিষ্যতেও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়: পারমাণবিক শক্তিপারমাণবিক বিদ্যুৎকেন্দ্ররাশিয়ারূপপুরঋণ
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।