
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা–কর্মীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে হবে। এই বিধান সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করার কথা বলা হয়েছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, "জুন মাসের ৩০ তারিখ আমরা প্রস্তাবগুলো জমা দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত দলগুলোর যেসব ব্যক্তি পদ-পদবিতে আছেন, তাদের যাতে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়—এমন একটি লিখিত প্রস্তাব আমরা দিয়েছি।”
আগামী অক্টোবরে স্থানীয় সরকারের কয়েকটি স্তরে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য আগস্টের শেষ বা সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। শুরুতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচনকে সামনে রেখে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খসড়া আচরণ বিধিমালা সংশোধন করে তার ওপর মতামত আহবান করেছিল ইসি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "“আমরা স্থানীয় সরকার নির্বাচনের আইন সম্পর্কে কিছু সংশোধনের প্রস্তাবনা দিয়েছি। এই বিষয়ে আমাদের বক্তব্য ও কোনো অতিরিক্ত সংযোজন থাকলে তা-ও আমরা দেব।”

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।