Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে ৬.৮ শতাংশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৫: ৫২
আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে ৬.৮ শতাংশ
প্রতীকী ছবি

চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে উঠে এসেছে। এমএসএফ জানিয়েছে, এক মাসের ব্যবধানে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণ ও হত্যা, বলাৎকার, আত্মহত্যা এবং হত্যার মতো ঘটনা উদ্বেগজনক বৃদ্ধি পেয়েছে।

Advertisement

আজ সোমবার প্রকাশিত এমএসএফের ‘নারী, শিশু, মাদক ও জুয়া সংক্রান্ত সংঘটিত সহিংসতার মনিটরিং প্রতিবেদনে’ এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, নারী ও শিশু সহিংসতার ক্ষেত্রে আগস্টে মোট ৩২৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা জুলাইয়ের ৩০৬টি ঘটনার তুলনায় কিছুটা বেশি। এরমধ্যে ধর্ষণের ঘটনা ৮৫ থেকে ৭০ হলেও দলবদ্ধ ধর্ষণের ঘটনা ৭ থেকে বেড়ে ১২টি হয়েছে।

চীনের নারীরা কর্মক্ষেত্রে কেন পিছিয়ে পড়ছে?china

অন্যদিকে, ধর্ষণ ও হত্যা ৩ থেকে ৫ এবং আত্মহত্যা ২৮ থেকে ৩৯-এ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হত্যা ৫২ থেকে বেড়ে ৯১ হয়েছে। অন্যদিকে ধর্ষণচেষ্টা ৩৪ থেকে ২১ এবং নবজাতক উদ্ধার ১১ থেকে ৩-এ নেমেছে।

Advertisement
Advertisement
Advertisement

এমএসএফ বলছে, জুলাই-আগস্টের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে দেশের মানবাধিকার পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে নারী ও শিশুদের বিরুদ্ধে গুরুতর সহিংসতা, বিশেষ উদ্বেগের ক্ষেত্র হিসেবে রয়ে গেছে।

সংস্থাটির পরামর্শ, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে আইনের শাসন ও যথাযথ প্রয়োগের সংস্কৃতি প্রতিষ্ঠা, শিশুদের কার্যকর সুরক্ষা, প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করা জরুরি।

এমএসএফ আরও বলেছে, কিছু কিছু ক্ষেত্রে ঘটনার সংখ্যা কমলেও অপরাধ বিচারের দৃষ্টান্ত এখনো নগন্য, যা অপরাধ দমনে সহায়ক নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত ও স্বচ্ছ জবাবদিহিতা এবং মানবাধিকার পরিস্থিতির স্বাধীন পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন।

বিষয়: নারীশিশুসহিংসতাঅপরাধবাংলাদেশমানবাধিকার
Advertisement
সর্বশেষ
  • ১

    মেয়র নির্বাচনের প্রস্তুতির জন্যই ইশরাকের পদত্যাগ!

  • ২

    কম কষ্টে বেশি আয়, জেনে নিন ৫টি ভালো উপায়!

  • ৩

    সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

  • ৪

    সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

  • ৫

    অর্থপাচার: অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড

সম্পর্কিত
  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

    সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

    আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

  • সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

    সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

    সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

  • অর্থপাচার: অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড

    অর্থপাচার: অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড

    জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল

    রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল

    ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।