
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
চরচা ডেস্ক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে ঢাকাগামী যাত্রীবাহী বাস উল্টে ৮ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে প্রায় একঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার দুপুরে সেতু থেকে নামার সময় ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন সাইফুল্লাহ (৮০), মো. লুৎফর (৬৩), রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬), রশিদা (৪০), ফাতেমা (৭), সাইফ (২৩) ও আরাফাত (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসযাত্রীদের আর্তচিৎকারে লোকজন উদ্ধারে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঢালের সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর সেতুতে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান মুহাম্মদ সফিকুল ইসলাম।

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।