
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ফারজানা সুলতানা নামে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুমাইয়া খাতুন (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শিক্ষার্থী ফারজানা সুলতানা কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্কুল ছুটির পর থেকে সে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সন্ধ্যায় পুলিশ সুমাইয়ার বাড়ির আলমারির ড্রয়ারের ভেতর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে। সুমাইয়ার স্বামী ফারজানার বিদ্যালয়ের কাছে ঝালমুড়ি বিক্রি করত।
সুমাইয়ার বাড়ি থেকে ফারজানার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সুমাইয়াকে গণপিটুনি দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, হত্যার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, শিশুটির সোনার কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্যই সুমাইয়া এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি গণপিটুনিতে নিহতের ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।